
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনের মিলনায়তন-১-এ একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান। বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মহাব্যবস্থাপক মোঃ মেছবাহুর রহমান। এরপর নির্ধারিত বিষয়ের ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নারী কর্মকর্তাবৃন্দ। ব্যবস্থাপক মাহমুদা মোরশেদ দিবসটির মূল প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন। ব্যবস্থাপক জেসমিন আরা ‘নারীর কর্ম পরিবেশ’ এবং উপ-ব্যবস্থাপক আনিকা জামান তাসনীম ‘দরিদ্র নারী ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা’ বিষয়ে দুটি উপস্থাপনা প্রদান করেন।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান নারী ও কন্যার অধিকার সুরক্ষায় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।