বাংলাদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়: সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী
বন্ধন কালচারাল ফোরাম-ঢাকা’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমাদের সংস্কৃতির শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত। ঐতিহ্য ও সম্প্রীতির এই মহান সংস্কৃতিকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং আধুনিকতার মেলবন্ধনে সারাবিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের হাত ধরে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব রেজাউদ্দিন আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
#সংস্কৃতি_বিষয়ক_মন্ত্রণালয় #বাংলাদেশি_সংস্কৃতি #নিতাই_রায়_চৌধুরী #বন্ধন_কালচারাল_ফোরাম #সংস্কৃতি_বিকাশ