আন্তর্জাতিক কনসালটেন্টস দিবস ২০২৬ উদযাপন ও
বাংলাদেশ কনসালটেন্টদের বর্তমান পরিস্থিতি
মোহাম্মদ তারেক
দি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্টস বাংলাদেশ ( আইএমসিবি ) এর আয়োজনে ২১ জুন, রবিবার দুপুরে ঢাকার তেজগাঁও অবস্থিত এম্পিরিয়ান হোটেলে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক কনসালটেন্টস দিবস ২০২৬ উদযাপনের পাশাপাশি বাংলাদেশে পেশাদার কনসালটেন্টদের বর্তমান অবস্থা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমস্যা এবং এর ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা নিয়ে আইএমসিবি-এর প্রতিনিধিদল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আইএমসিবি চেয়ারম্যান, এম জাকির হোসেন, সিএমসি, লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু