প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৫:১০ পি.এম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হাসপাতালের সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতা থাকলেও বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা গেলে বিদ্যমান সম্পদ দিয়েই হাসপাতালকে আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক, নার্স ও জনবল সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করে বলেন—স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হতে হবে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ ও জরুরি চিকিৎসা সেবা পাওয়ার জন্য যেন রোগীদের অপ্রয়োজনে ঢাকামুখী হতে না হয়, সে লক্ষ্যেই হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
www.protichhobinews.com