Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৬:০০ পি.এম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন , প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আন্ত: মন্ত্রণালয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছি। ইতোমধ্যে আপনারা জানেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে। এখন আমরা চেষ্টা করছি, প্রতিবন্ধী ব্যক্তিরা যে সব সুবিধা পাওয়ার অধিকার রাখেন, সেগুলো একটি ওয়ান-স্টপ সার্ভিস-এর আওতায় নিয়ে আসতে।