সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো হিমালয়ের দেশ নেপাল
নেপালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দুইদিন ব্যাপি “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”।
দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ঢাকায় আয়োজিত দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় ২৭টি গোল্ড, ১৪টি সিলভার ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হিমালয়ের দেশ নেপাল।
রানার্স আপ ভারত পেয়েছে ১৭টি গোল্ড, ১৬টি সিলভার ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ৫০টি পদক।
আর তৃতীয় স্থান অধিকারী স্বাগতিক বাংলাদেশ পেয়েছে ১২টি গোল্ড, ১৫টি সিলভার ও ৩৪টি ব্রোঞ্জসহ মোট ৬১টি পদক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাজকল্যাণ অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন,এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মোছা: আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা।
আরো উপস্থিত ছিলেন নেপালের কারাতে ফেডারেশনের সভাপতি যুবরাজ লামা, ভুটানের কারাতে ফেডারেশনের সভাপতি জওয়া লাম এবং পাকিস্থান কারাতে ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো: শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।