অফিসার্স ক্লাবে আয়োজিত ওয়ার্ল্ড মিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। গত ৩১ জুলাই অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক। বিশেষ অতিথি এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ এবং সভাপতিত্ব করেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান।স্টিল ফটোগ্রাফী: মোস্তাফিজুর রহমান মিন্টু-বাংলাদেশ বেতার
যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- সমাজসেবায় মোঃ বাবুল হোসেন বাবু, রেমিটেন্স যোদ্ধা নূর আহাম্মদ জুয়েল, চিকিৎসা সেবায় ডা. ফারজানা খানম, বিনোদন সাংবাদিকতায় আবদুল্লাহ জেয়াদ, তরুণ উদ্যোক্তা মোঃ আব্দুর রহমান মুন্না, অভিনয়ে রুমানা ইসলাম মুক্তি, সঙ্গীতে সুলতানা চৌধুরী, নৃত্যে শাহনাজ শারমিন অনন্যা, সংবাদ পাঠে শান্তা ইসলাম এবং মডেল তানহা তাসনিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, আমরা শিক্ষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাবো। সংস্কৃতি আজ বেশি করে লালন-পালন করতে হবে। কারণ দেশের কৃর্তি সন্তানেরা সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে উঠে আসে। পল্লীর ভাওয়াইয়া দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে। সরকার আজ শিক্ষার পাশাপাশি সংস্কৃতিকে গুরুত্বকে দিচ্ছে। সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। অ্যাওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।