
টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোর্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ পর্ব সম্পন্ন হয়। অলিম্পিক সলিডারিটি কর্মসূচির আওতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফেডারেশন এই কোর্সটির আয়োজন করে।আন্তর্জাতিক স্কোয়াশ কোচ ও কোর্স টিউটর ইরানের মহসিন জাভেদের অধীনে ১৯ জন কোচ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবদুল্লাহ আল জহির স্বপন। প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন । এসময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য প্রফেসর তানিম হোসেন, কোর্সের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি।
আয়োজক ও সংশ্লিষ্টদের মতে, এই লেভেল-১ কোর্সে উত্তীর্ণ কোচদের দ্বারা তৃণমূল পর্যায় থেকে নতুন ও আন্তর্জাতিক মানের স্কোয়াশ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।