
আগামী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকার শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস। এ প্রতিযোগিতায় বাংলাদেশের চারজন ক্রীড়াবিদ অ্যাথলেটিক্স, বক্সিং ও সুইমিং স্পোর্ট ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন।
দলের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি।
গেমসে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সুইমিং দল শেফ দ্য মিশনসহ আগামীকাল ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বাংলাদেশ ত্যাগ করবেন। পরবর্তীতে আগামী ০৩ নভেম্বর ২০২৬ তারিখে বক্সিং দল এবং ০৪ নভেম্বর ২০২৬ তারিখে এ্যাথলেটিক্স দল ডাকারে গমন করবেন। আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ দল দেশে প্রত্যাবর্তন করবেন।
গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের বিস্তারিত তথ্যসমূহ নিম্নরূপ:
১। অ্যাথলেটিক্স (Athletics)
ক্রীড়াবিদ: মোঃ শিপন মিয়া
ইভেন্ট: পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট
টিম ম্যানেজার কাম কোচ: মোঃ আব্দুল্লাহ হেল কাফি
২। বক্সিং (Boxing)
ক্রীড়াবিদ: নয়ন ত্রিপুরা জনি
ইভেন্ট: পুরুষদের ৭০ কেজি ওজন শ্রেণি
টিম ম্যানেজার কাম কোচ: মোঃ আল আমিন
৩। সুইমিং (Swimming)
ইভেন্টসমূহ:
ইভেন্টসমূহ:
টিম ম্যানেজার কাম কোচঃ মোঃ আব্দুল হোসেন ঢালী
প্রতিযোগিতার সময়সূচী এবং ফলাফল এর ওয়েবসাইটঃ
https://www.olympics.com/en/dakar-2026/schedule-results#/en
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আশা করে, আন্তর্জাতিক এই যুব ক্রীড়া আসরে বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবেন। এ অংশগ্রহণ তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধন্যবাদান্তে,
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন