চার দিন ব্যাপী ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যসহ দেশের সকল গলফ ক্লাবের ৮১৫ জন গলফার বিভিন্ন ক্যাটাগারিতে অংশগ্রহন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অদ্য ১৭ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২ঃ৪৫ ঘটিকায় কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কোয়ার্টারমাস্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং টুর্নামেন্টের স্পন্সর রানার গ্রুপ এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং কুর্মিটোলা গলফ ক্লাব ও রানার গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ
ক্রমিক ইভেন্টস বিজয়ী খেলোয়াড়দের নাম
১। উইনার জনাব জাদিদ একরাম ইখওয়ান
২। রানার-আপ জনাব মোঃ সাকিব রহমান
৩। লেডিস উইনার মিসেস মিয়ংহি কিম
লেঃ কর্ণেল মোঃ শাহীদ মোস্তফা (অবঃ)
জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস
কুর্মিটোলা গলফ ক্লাব