April 19, 2026, 11:56 am
শিরোনাম:
উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও সচেতনতার মাধ্যমে টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্তি ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নউিইর্য়কস্থ বাংলাদশে কনস্যুলটে জনোরলে-এ মহান স্বাধীনতা ও জাতীয় দবিস রাজধানীতে অনুষ্ঠিত হলো থাইল্যান্ড বাংলাদেশ এডুকেশন সামিট ২০২৬ জ্বালানি সাশ্রয়,যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই”

জ্বালানি সাশ্রয়,যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই”

Reporter Name

এ প্রতিপাদকে সামনে রেখে “রাজধানী শাহবাগে
সাইকেল লেন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। দেশের
বিভিন্ন পরিবেশবাদীরা সোচ্চার ও জোর দাবি জানান,
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ সহ ১৯ টি জাতীয় ভিত্তিক সমমানা সংগঠনের অংশগ্রহণে
“সাইকেল লেন দিবসে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, সকাল ৯টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে “জ্বালানি সাশ্রয়, যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫তম, সাইকেল লেন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ সমমনা ৯টি সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাইক্লিস্টদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, সাইকেল কেবল একটি বাহন নয়; এটি শৈশবের স্বাধীনতা, জীবনের রোমাঞ্চ এবং পরিবেশবান্ধব চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সাইকেল ব্যবহার করলেও বাংলাদেশে এ সংক্রান্ত সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে শহরাঞ্চলে আনুমানিক দুই লক্ষাধিক সাইকেল ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।

বক্তারা আরও বলেন, মোটরযান ও সাইকেলের একসঙ্গে চলাচল নিরাপদ নয়। দেশে পর্যাপ্ত সাইকেল লেনের অভাবে সাইক্লিস্টরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ প্রেক্ষাপটে নিরাপদ সাইকেল লেন ও পার্কিং সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে, যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সাইক্লিস্ট, মিরপুর স্টান বয়েজ ক্লাব, গ্রীন পেইজ নিউজ পোর্টাল, গ্লোবাল স্টাডি, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠন।

“সবার আগে বাংলাদেশ, নিয়ম মেনে চলতে চাই”—এই বার্তাকে সামনে রেখে বক্তারা একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন এবং সবুজ পরিবেশ নিশ্চিত করতে সাইক্লিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ আন্দোলন আরও বেগবান হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস। সঞ্চালনায় ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রীন পেইজ নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা, পরিবেশবিদ প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রভাষক মোঃ আব্দুল আলীম এবং কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্টের সভাপতি মোঃ রফিকুল হাসান, বিএসজিএফ এর সহ কোষাধ্যক্ষ আবতাবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিটি দোয়েল চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।