October 23, 2026, 6:59 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই

Reporter Name

চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দিবাগত রাত ৩ টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি টানা এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। আসলাম ইকবাল চিরকুমার ছিলেন। গতকাল বিকেলে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আসলাম ইকবাল ১৯৬৯ সালের ১২ ডিসেম্বর জামালপুর জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রায় তিন দশক সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি সাপ্তাহিক ছায়ালোক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আসলাম ইকবাল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি (সিডাব), বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ফোরাম ও এসএসসি ’৮৪ ব্যাচের সদস্য ছিলেন।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি সামসুল আলম বলেন, আসলাম ইকবাল অত্যন্ত বিনয়ী একজন সাংবাদিক ছিলেন। চলচ্চিত্রাঙ্গনে সবার সঙ্গে সু-সম্পর্ক ছিল। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।