October 24, 2026, 2:11 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

Reporter Name

 

 

ঢাকা, ৮ অক্টোবর ২০২৬: বিশ্ব হার্ট দিবস এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হৃদরোগ প্রতিরোধ, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সি.ই.ও. ডা. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন, NICVD-এর পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির Convener অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন এবং Member Secretary বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির অধ্যাপক ডা. এ. কে. এম. হাবিবুর রহমান আহমেদ, আরও উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইফতেখার ইবনে মান্নান, উপ-পরিচালক, ডা. মোহাম্মদ ইস্তিয়াক সাজ্জাদুর রহমান এবং ডা. আরিফ এমরান মোহাম্মদ ওয়াসিম রেজাসহ দেশ বরেণ্য কার্ডিওলজিস্ট ও অন্যান্য বিভাগের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মতো রোগ নির্ণয় এবং জরুরি হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে পপুলার ক্যাথল্যাবের এক বছরে ৩২০টি Primary PCI সফলভাবে সম্পন্ন করার বিষয়টি গুরত্বের সঙ্গে তুলে ধরা হয়। দ্রুত Primary PCI সেবা নিশ্চিত করার মাধ্যমে সংকটাপন্ন হৃদরোগীদের জীবন রক্ষায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা অনুষ্ঠানে প্রশংসিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে পপুলার গ্রুপের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় আরও অগ্রণী ভূমিকা পালনের জন্য পপুলার গ্রুপের প্রতি আহ্বান জানান।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী সমন্বিত অ্যাম্বুলেন্স সেবা বেসরকারিভাবে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পপুলার গ্রুপের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী চিকিৎসাসেবা সম্পন্ন করা জরুরি। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বছরের সাফল্য দেশের হৃদরোগ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।