October 24, 2026, 2:10 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘ দীপ্ত কৃষি’র এক দশক

Reporter Name

আগামী ৭ জুন ২০২৬-এ দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ পূর্ণ করবে এক দশকের সফল পথচলা। ২০১৬ সালের ৭ জুন যাত্রা শুরু করা অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন সম্প্রচারিত হয়ে ইতোমধ্যে ১,৮৪১টি পর্ব সম্পনড়ব করেছে। ‘ দীপ্ত কৃষি’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে।
শুরু থেকেই প্রান্তিক কৃষক ও কৃষি পরিবারের জীবন-সংগ্রাম, সাফল্য এবং সম্ভাবনার গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ‘দীপ্ত কৃষি’। খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের সাহসী উদ্যোগ, কৃষি উদ্যোক্তাদের সাফল্যগাঁথা এবং দেশের কৃষি উনড়বয়নের নেপথ্যের মানুষদের অবদান ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
জলবায়ু পরিবর্তন, করোনা মহামারিসহ নানা প্রতিকূলতা অতিμম করে বাংলাদেশের কৃষি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে, তার পেছনের গবেষক, উদ্যোক্তা, কৃষক ও প্রতিষ্ঠানগুলোর কাজও স্থান পেয়েছে অনুষ্ঠানে। সরকারি ও বেসরকারি উদ্যোগ, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘দীপ্ত কৃষি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গত দশ বছরে দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় ছুটে গেছে ‘দীপ্ত কৃষি’ টিম। প্রত্যন্ত গ্রামের অজানা কৃষি উদ্যোগ, উদ্ভাবনী চর্চা এবং সফলতার গল্প তুলে এনে বহু মানুষকে কৃষিকাজে অনুপ্রাণিত করেছে অনুষ্ঠানটি। একই সঙ্গে অঞ্চলভিত্তিক কৃষি সংকট ও তার সম্ভাব্য সমাধান নিয়েও নিয়মিত প্রতিবেদন প্রচার করা হয়েছে।
বাংলাদেশের কৃষি অর্থনীতির চালিকাশক্তি সেই পরিশ্রূমী কৃষক ও কৃষিসংশ্লিষ্ট মানুষের গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়েই এক দশক পার করে আজও এগিয়ে চলছে ‘দীপ্ত কৃষি’।
দীপ্ত কৃষি‘ র প্রযোজনায় আছেন শামীমা শাওন এবং কাজী ফাহিমুল হক।