October 23, 2026, 7:26 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ মুহূর্তে লুৎফুন্নিসা সৌদিয়া খান ও লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

Reporter Name

আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ মুহূর্তে লুৎফুন্নিসা সৌদিয়া খান ও লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১০ জুন ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আইবিএফবির দুই দশকের গৌরবময় পথচলার এ আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে আইবিএফবির সভাপতি এবং বাংলা ফোন লিমিটেড, কমলিংক ইনফো টেক লিমিটেড ও নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান লুৎফুন্নিসা সৌদিয়া খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। এ সময় ব্যবসা, বিনিয়োগ, সমাজসেবা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইবিএফবির দুই দশকের সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, স্মারক ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আইবিএফবির দীর্ঘ দুই দশকের অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন, বেসরকারি খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে আইবিএফবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমৃদ্ধ করার প্রত্যয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়।