October 23, 2026, 7:38 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩: জুরিবোর্ড সভা অনুষ্ঠিত

Reporter Name

 

ঢাকা বিজয় নগরস্থ থ্রি স্টার হোটেল অরনেটে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ এর জুরিবোর্ড সভা অনুষ্ঠিত। সভায় দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া প্রতিনিধি এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গতকাল রোববার (২১ জুন) গ্লোবাল স্টার কমিনিউকেশন এর সিইও আরকে রিপনের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয় । সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতার আলোকে এই আয়োজনকে সফল করার দিক নির্দেশনা তুলে ধরেন।

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ (Global Star Award 2025, Season–3) এর সম্মানিত জুরি বোর্ডে আছেন সৈয়দ মারগুব মোরশেদ, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা,মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, চিত্রনায়িকা রোজিনা, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ফায়সাল মাহমুদ ফারাজি, নূরুদ্দিন আহমেদ, রেজাবুদ্দৌলা।

জুরিবোর্ডের এই সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও জুরিবোর্ড প্রেসিডেন্ট  সৈয়দ মারগুব মোরশেদ বলেন, গতানুগতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বে হয়ে দেশের প্রকৃত প্রতিভাদের আমরা মূল্যায়ন করতে চাই। তিনি আরো আশা করে বলেন, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এর এই আয়োজন আন্তর্জাতিকমানের একটি আয়োজন থাকবে।

সংগঠনের আরেক উপদেষ্টা উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব কনা রেজা বলেন, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ এর সকল অ্যাওয়ার্ড বরাবরের মত সকল আলোচনার উর্ধে থাকবে। প্রকৃত শিল্পী ও প্রতিভা মূল্যায়িত হবে।

সভার সভাপতি Global Star Award 2025 (Season–3) গ্লোবাল স্টার কমিনিউকেশন এর সিইও আরকে রিপন বলেন, এর সার্বিক আয়োজন, ক্যাটাগরি নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া, বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং মানসম্মত মূল্যায়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জুরি বোর্ডের সদস্যরা একটি ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও পেশাদার পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে এগিয়ে নেবে।