October 24, 2026, 2:33 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘মানুষের বাগান’-এর জয়জয়কার দিল্লিতে সেরা ছবির পুরস্কারের পর সেরা ক্রিটিকস এ্যাওয়ার্ড পেল উত্তর আমেরিকায়

Reporter Name

‘মানুষের বাগান’-এর জয়জয়কার
দিল্লিতে সেরা ছবির পুরস্কারের পর
সেরা ক্রিটিকস এ্যাওয়ার্ড পেল উত্তর আমেরিকায়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র ‘মানুষের বাগান’। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ইমপ্রেস টেলিফিল্ম এর ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন প্রশংসিত এই চলচ্চিত্রটি। পরিচালক আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’ এর কাহিনি। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে।
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। ‘মানুষের বাগান, বছরের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে। ‘মানুষের বাগান’ ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টি প্রমুখ। সিনেমার শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।
এছাড়াও, এটি পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।