বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।গভীর প্রত্যয় ও নিষ্ঠার সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমি প্রার্থী হয়েছি।
Reporter Name
Update Time :
Saturday, July 11, 2026
/
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।গভীর প্রত্যয় ও নিষ্ঠার সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমি প্রার্থী হয়েছি।
বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে আমাদের সিনেমা পৌঁছে দিতে এবং আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমার বিস্তৃত নেটওয়ার্ক ও সুযোগ রয়েছে। বিদেশের চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমার ভাবমূর্তি রক্ষা করা এবং বাণিজ্যিক প্রদর্শনের ব্যবস্থা করা আমার অন্যতম লক্ষ্য। আপনাদের আস্থা ও বিশ্বাস যদি আমার উপর থাকে, তবে আমি এই সুবিধাটি কাজে লাগিয়ে চলচ্চিত্র সেক্টরে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হব।
চলচ্চিত্রের এই অগ্রযাত্রায় আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট একান্ত কামনা করছি।