October 24, 2026, 2:10 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কৃষি অর্থায়ন সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও আইপেজ গ্লোবাল লিমিটেডের চুক্তি

Reporter Name

 

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি. এবং কৃষিপ্রযুক্তি প্ল্যাটফর্ম ‘অঙ্কুর’ (Aunkur)-এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন শুরিদ ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে।