October 24, 2026, 2:11 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ৪৫তম অ্যানিভার্সারি উপলক্ষে বুফে ডিনারে চলছে বিশেষ অফার

Reporter Name

 

মোহাম্মদ তারেক

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা উদযাপন করণে তার ৪৫তম অ্যানিভার্সারি। এই বিশেষ মাইলফলক উপলক্ষে গত ১৯ থেকে শুরু হওয়া ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত ক্যাফে বাজার, ঝর্ণা রেস্টুরেন্ট, পুল ক্যাফে এবং লবি লাউঞ্জে আয়োজন করা হয়েছে বিশেষ ডাইনিং অভিজ্ঞতার সমাহার।

ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে বিশেষ ৪৫তম অ্যানিভার্সারি বুফে ডিনার, যেখানে অতিধিরা উপভোগ করতে পারবেন বিফ ওয়েলিংটন, অ্যারাবিয়ান ল্যাম্ব মান্দি, স্লো-ব্রেইজড বিফ শর্ট রিবস , ল্যাম্ব শ্যাঙ্ক, চট্টগ্রাম বিফ মেজবান, স্ট্র্যাডিশনাল হালিম ও লাইভ জিলাপিসহ ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ও ডেজার্টের সমৃদ্ধ আয়োজন।

বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮,৫০০ টাকা, (সবকিছুসহ)। এর সঙ্গে থাকছে এক গ্লাস সফট ড্রিংকস, ২০% ক্যাশ ডিসকাউন্ট এবং প্রতিদিন র‍্যাফেল ড্র-এর সুযোগ।

ঝর্না রেস্টুরেন্টে অতিথিদের জন্য থাকছে বিশেষভাবে আযোজিত ফোর-কোর্স

অ্যানিভার্সারি ডিনার, যার মূল্য জনপ্রতি ৪,৫০০ টাকা, (সবকিছুসহ)। ৪৫তম অ্যানিভার্সারি উপলক্ষে বিশেষভাবে আয়োজিত এই ডিনার মেনু অতিথিদের দিবে একটি পরিপূর্ণ ও স্বতন্ত্র ডাইনিং অভিজ্ঞতা।

পুল ক্যাফেতে স্টেক, স্যামন অথবা মিক্সড গ্লিল অর্ডারের সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি অ্যানিভার্সারি ডেজার্ট ও সফট ড্রিংকস। পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন গেরিডন সালাদ মেনু এবং ডাইন অ্যান্ড ডাইভে ১৫% ছাড়।

লবি লাউঞ্জে প্রতিটি হাই-টি অর্ডারের সঙ্গে থাকছে এক ঘন্টার কমপ্লিমেন্টারি সুইমিং ভাউচার। এছাড়া সেলিব্রেশন কেক অর্ডারে থাকছে ১৫% ছাড়।

৪৫ বছরের পথচলায় প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা দেশের আতিথেয়তা ও ডাইনিং অঙ্গনে তৈরি করেছে নিজস্ব একটি ঐতিহ্য। এই অ্যানিভার্সারি উদযাপন সেই দীর্ঘ পথচলার স্মৃতি, প্রিয় স্বাদ এবং অতিথিদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে ঘিরেই।

৪৫তম অ্যানিভার্সারির এই বিশেষ আয়োজনে অতিথি, অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করতে প্রস্তুত প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।
ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু