October 24, 2026, 2:57 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চ্যানেল আই-এর এই সম্মাননা অপু বিশ্বাস আপুর দীর্ঘদিনের পরিশ্রমের একটি বড় স্বীকৃতি। একজন ভক্ত হিসেবে আমি অত্যন্ত আনন্দিত

Reporter Name

শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা। কিন্তু জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে—কোনোদিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি সোনার কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে। অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে।
গতকাল বিকেলে আমি জিম করছিলাম। হঠাৎ চ্যানেল আই থেকে রহমান (সাংবাদিক আবদুর রহমান) ভাইয়ের ফোন। বললেন, ‘কোথায় তুমি? দ্রুত চ্যানেল আইয়ে চলে আসো, জরুরি কাজ আছে।’ কিসের জরুরি কাজ, কেন ডাকছেন—কিছুই জানতাম না। বাসায় ফিরে তড়িঘড়ি করে রেডি হলাম। বসুন্ধরার বাসা থেকে ছুটে গেলাম তেজগাঁওয়ে চ্যানেল আই অফিসে।
চ্যানেল আইয়ে ঢুকেই অন্যরকম অনুভূতি হলো। যেখানে এতবার গেছি, সেটিকে নতুন লাগছিল। চারপাশের আয়োজন, পরিবেশ, মানুষের মুখের হাসি—সবকিছু যেন বিশেষ মুহূর্তের অপেক্ষায়। তারপর এলো সেই মুহূর্ত। হঠাৎ দেখি সাগর (ফরিদুর রেজা সাগর) ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে যাই। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ আমাদের সাগর ভাই—তাঁর হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! ওই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি। অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।
আমরা সবাই জানি, চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছেই অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন—কোনোদিন ভাবিনি।
সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আজীবন অনেক পুরস্কার, সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।