October 23, 2026, 7:37 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘বিশ্বকাপ ফ্যান রাইড সাইকেল র‌্যালি – ২০২৬’ রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দূরন্ত বাই-সাইকেল

Reporter Name

‘বিশ্বকাপ ফ্যান রাইড সাইকেল র‌্যালি – ২০২৬’ রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দূরন্ত বাই-সাইকেল এর সহযোগিতায় আগামী ০৫ জুন ২০২৬, শুক্রবার, সকাল ৮:০০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ প্লাজার সম্মুখে এই ফ্যান রাইড সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে ।

গ্রেটেস্ট শো-অন আর্থ, ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্ট আগামী ১১ জুন ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্বকাপের আনন্দ, উৎসব ও উন্মাদনা ছড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানদের নিয়ে হতে যাচ্ছে – ফ্যান রাইড সাইকেল র‌্যালি। যার আয়োজনে রাউন্ড টেবিল বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় দূরন্ত বাই-সাইকেল ।

এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ব্রাজিল জাতীয় ফুটবল দল -এর সমর্থকদের অংশগ্রহণের আনন্দ বার্তা ছরিয়ে দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-এর অধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করবেন।

আয়োজকদের মতে, এই র‌্যালির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত হিসেবে সাইকেল ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হবে। একই সঙ্গে ক্রীড়া, সুস্বাস্থ্য, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পল