October 24, 2026, 2:57 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

Reporter Name

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাμমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জানড়বাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
এই সাপ্তাহের গল্প: পরম্পরা নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। সে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। তার আধুনিক জীবনযাপন ও চিন্তাভাবনার সাথে তাদের যৌথ পরিবারের সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। গেম ডেভেলপার হওয়ার স্বপড়ব থাকলেও পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ার বাধ্যবাধকতা তাকে মানসিকভাবে বিপর্যস্থ করে তোলে। নাহিয়ানের জীবনের এই টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে ফুফাতো বোন রাশা এবং সহপাঠী মেঘার উপস্থিতিতে। পারিবারিক সিদ্ধান্তে যখন রাশার সাথে নাহিয়ানের বিয়ের আয়োজন চলছিল, ঠিক তখনই নিজের বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার নাটকীয় আগমন সব সমীকরণ ওলটপালট করে দেয়। পরিবারের মতামত উপেক্ষা করে রাশার সাথে বিয়ে ভেঙ্গে দিয়ে মেঘাকে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে নাহিয়ান। বাবার বিত্ত-বৈভব, আভিজাত্য আর বিলাসী জীবন পেছনে ফেলে ছোট একটি রুমে শুরু হয় তাদের কঠিন জীবনযুদ্ধ। একদিকে পরিবার ও রাশার সাথে বিচ্ছেদের ক্ষত, অন্যদিকে মেঘাকে নিয়ে টিকে থাকার রূঢ় বাস্তবতা। নাহিয়ানের এই লড়াকু জীবন আর পারিবারিক ঐতিহ্যের টান শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তা নিয়েই এগিয়ে চলে ‘পরম্পরা’র গল্প।