সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি এর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে তুরস্কের Turkish Cooperation and Coordination Agency (TIKA)-এর সম্মানিত ভাইস প্রেসিডেন্টে Dr.Ali Ercan এবং তাঁর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ, বিশেষ করে সমাজকল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন খাতে টিকার সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন টিকার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মহিলা ও শিশু কল্যাণমূলক প্রকল্পে আরও সহযোগিতার আশা প্রকাশ করেন। টিকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মহিলা-শিশু উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আরও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সৌজন্য সাক্ষাৎ দু’দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতাকে আরো নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।