October 24, 2026, 2:44 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে নতুন মাইμোড্রামা

Reporter Name

৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইμোড্রামা ঞযব খরঃঃষব খঁপশু ঝঃধৎ (সৌভাগ্যের ছোট্ট তারা)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৪র্থ বাংলায় ডাবিংকৃত মাইμোড্রমা।
“সৌভাগ্যের ছোট্ট তারা” একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে।
অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত সেড়বহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন্ধান পায়। এ সময় তার পাশে দাঁড়ায় শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি, যে ওকে বিভিনড়ব রহস্যের সমাধান করতে এবং নিজের ক্ষমতা সম্পর্কে জানতে সাহায্য করেন। মাস্টার জির সহায়তায় সু বাও বিপদসংকুল যাত্রায় বের হয় এবং একের পর এক বাধা অতিμম করে অবশেষে তার বন্দী মায়ের খোঁজ পেয়ে যায়।
শেষ পর্যন্ত সু বাও মাকে মুক্ত করে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তার আসল পরিবারকে একত্রিত করতে সক্ষম হয়। ভালোবাসা, সাহস এবং পরিবারের শক্তির মাধ্যমে সে প্রমাণ করে যে সে কোনো দুর্ভাগ্যের কারণ না, বরং সে-ই সবার জীবনের সত্যিকারের “সৌভাগ্যের ছোট্ট তারা”।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মতিন গীতির তত্ত্বাবধানে বিভিনড়ব চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।