October 23, 2026, 7:49 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংগীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী’র ৮৬তম জন্মদিন উদযাপন

Reporter Name

৮৬ বছরে পদার্পন করলেন বাংলা গানের প্রাণপুরুষ সংগীতের উজ্জ্বল নক্ষত্র জীবন্ত কিংবদন্তী ও একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী। জন্মদিনকে স্মরণীয় করতে বিশেষ তারকা কথনসহ আড়ম্ব^রপূর্ণ এক  আয়োজনে চ্যানেল আই এর পর্দায় মেলা বসেছিল বরেণ্য শিল্পীদের। এদিন দুপুরে চ্যানেল আই এর প্রতিদিনের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকাকথন’র বিশেষ পর্বে বসেছিলেন বরেণ্য এই শিল্পীকে নিয়ে বরেণ্য শিল্পীদে মিলনমেলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন বিশেষ প্রামাণ্য চিত্র ‘গল্প আছে এখানে…”। অনুষ্ঠানটি প্রচার উপলক্ষে এদিন তারকাকথন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংগীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী, মোঃ রফিকুজ্জামান, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌস আরা ও মোঃ খুরশীদ আলম। অনুষ্ঠানের শেষের দিকে স্টুডিওতে প্রবেশ করেন শাইখ সিরাজ। পরে কেক কেটে বরেণ্য এই শিল্পীর ৮৬তম জন্মদিন উদযাপন করা হয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। তার আগে উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন শাইখ সিরাজ। অনুষ্ঠান শেষে প্রামাণ্যচিত্রটি দেখতে অতিথিরা অংশ নেন। আরো অংশ নেন- ইমদাদুল হক মিলন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। শাইখ সিরাজ নির্মিত অনুষ্ঠানটি ওইদিন বিকেল ৫.১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হয়। এছাড়া দিনব্যাপিই চ্যানেল আই-এর পর্দায় প্রচারিত হয়েছিল বরেণ্য এই শিল্পীকে নিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান।