পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ঘিরে গড়ে ওঠা এই কাহিনিতে ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের টানাপোড়েন এবং মানবিক আবেগের নানা স্তর ফুটে উঠেছে। একসময়কার বন্ধুত্ব আজ পরিণত হয়েছে চরম শত্রুতায়Ñযার প্রভাব পড়ে পুরো রূপনগর জুড়ে।
সাম্প্রতিক পর্বগুলোতে তানহা ও মারুফের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তাদের প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও দ্বন্দ্ব, যা দুই পরিবারের পাশাপাশি দুই গ্রামের মধ্যকার উত্তেজনাকেও তীব্র করে তুলেছে। এরই মধ্যে মারুফের রহস্যজনক কিডনাপ পুরো কাহিনিতে নতুন মোড় এনে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে, যা দর্শকদের মনে তৈরি করছে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা।
অন্যদিকে, লাইলী ও মজনুর ভালোবাসার গল্প কি শেষ পর্যন্ত মিলনের পথে পৌঁছাবে, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে আবারও বিচ্ছেদ ঘটবেÑতা নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। একইভাবে নয়ন ও সামিহার সম্পর্কও নতুন মোড়ে দাঁড়িয়েÑতাদের ভবিষ্যৎ কি এক হবে, নাকি আলাদা পথে হাঁটবেÑএই প্রশ্ন এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।
কাজী মিডিয়া লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটির গল্প ও পরিচালনায় রয়েছেন কায়সার আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, সুমনা সোমা, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত চক্রবর্তী, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণলতা, এমিলা হক, মুকুল সিরাজ, অবিদ রেহান ও তানভির মাসুদসহ আরও অনেকে।
ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর নতুন পর্ব প্রতিদিন সন্ধ্যা ৭টা প্রচারিত হচ্ছে দীপ্ত টিভি এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শকদের জন্য থাকছে টানটান উত্তেজনা, রহস্য আর ভালোবাসার এক অনন্য মেলবন্ধন।
দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’
প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে
জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।
সেতুর মানসিক অবস্থার দিন দিন আরো অবনতি হতে থাকে। তার চিকিৎসার কথা ভাবে খুশবু, সান্ত্বনা দেয়। হামিদকে বাসায় এসে জরুরি ওষুধের ডোজ বানাতে বলে প্রফেসর। হামিদ তার মত যুক্তি দিলে প্রফেসর মানে না। খুশিসহ হামিদকে তুলে নিয়ে যায়। রোজিনা বিপাকে পড়ে। খুশবু ডিস্কটা নিয়ে বাড়িতে গেলে শাকিল সেটা কেড়ে নিতে চায়, পারে না। হামিদ খুশিকে অভয় দেয়, প্রফেসর তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে খুশবুকে খবর দিতে আসলে শাকিল ফিরিয়ে দেয় তার মাকে। খুশবু কি বাবা আর বোনের বিপদের কথা জানতে পারবে?
এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।
দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’
পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
এই সাপ্তাহের গল্প: নাহিয়ান আবারও বাড়ি ছেড়ে চলে যায়। ছেলের এমন আচরণে বাবা শাফায়েত রশীদ প্রচুর রেগে যায়। এরই মধ্যে হাবিব নামের একজন নাহিয়ানের পিয়নের চাকরি করার একটি ভিডিও শাফায়াতের মোবাইলে পাঠালে ভিডিওটি দেখে তার রাগ ও হতাশা আরও বেড়ে যায়। এদিকে, মেঘার মা তার মেয়ের কাছে ফিরে আসায় মা- মেয়েতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঠিক তখনই নাহিয়ান ফিরে এসে মেঘার মাকে দেখে চমকে যায়। মেঘার মা কি ওদের একসাথে থাকা মেনে নিবে নাকি মেঘাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে?