October 24, 2026, 2:26 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে বিশেষ টকশো ‘দীপ্ত ডি বক্স‘

Reporter Name
Screenshot

 

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষ টকশো ‘ডি বক্স‘ প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। মির্জা শাখেছেপ শাকিব এবং আল মাসুদ নিপুণ এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্দ্রানী নিশি। অতিথি হয়ে আসবেন সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ, শেখ মোহাম্মদ আসলাম, জুলফিকার মাহামুদ মিন্টু, মামুনুল ইসলাম, শফিকুল ইসলাম মানিক এবং সেলিব্রেটি নাজিয়া হক অর্ষা, শতাব্দী ওয়াদুদ, সংগীত শিল্পী সভ্যতাসহ অন্যান্যরা।

দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘রূপনগর’

পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ঘিরে গড়ে ওঠা এই কাহিনিতে ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের টানাপোড়েন এবং মানবিক আবেগের নানা স্তর ফুটে উঠেছে। একসময়কার বন্ধুত্ব আজ পরিণত হয়েছে চরম শত্রুতায়Ñযার প্রভাব পড়ে পুরো রূপনগর জুড়ে।
সাম্প্রতিক পর্বগুলোতে তানহা ও মারুফের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তাদের প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও দ্বন্দ্ব, যা দুই পরিবারের পাশাপাশি দুই গ্রামের মধ্যকার উত্তেজনাকেও তীব্র করে তুলেছে। এরই মধ্যে মারুফের রহস্যজনক কিডনাপ পুরো কাহিনিতে নতুন মোড় এনে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে, যা দর্শকদের মনে তৈরি করছে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা।

অন্যদিকে, লাইলী ও মজনুর ভালোবাসার গল্প কি শেষ পর্যন্ত মিলনের পথে পৌঁছাবে, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে আবারও বিচ্ছেদ ঘটবেÑতা নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। একইভাবে নয়ন ও সামিহার সম্পর্কও নতুন মোড়ে দাঁড়িয়েÑতাদের ভবিষ্যৎ কি এক হবে, নাকি আলাদা পথে হাঁটবেÑএই প্রশ্ন এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।
কাজী মিডিয়া লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটির গল্প ও পরিচালনায় রয়েছেন কায়সার আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, সুমনা সোমা, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত চক্রবর্তী, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণলতা, এমিলা হক, মুকুল সিরাজ, অবিদ রেহান ও তানভির মাসুদসহ আরও অনেকে।

ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর নতুন পর্ব প্রতিদিন সন্ধ্যা ৭টা প্রচারিত হচ্ছে দীপ্ত টিভি এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শকদের জন্য থাকছে টানটান উত্তেজনা, রহস্য আর ভালোবাসার এক অনন্য মেলবন্ধন।
দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’