October 24, 2026, 2:19 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের  Post Athlete Career Development এর উপর আয়োজিত হলো দুইদিন ব্যাপী “Athlete365 Career+” শীর্ষক কর্মশালা। কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০ হতে ৩০ বছর বয়সী ৩১ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করেন। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন

Reporter Name

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের  Post Athlete Career Development এর উপর আয়োজিত হলো দুইদিন ব্যাপী “Athlete365 Career+” শীর্ষক কর্মশালা। কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০ হতে ৩০ বছর বয়সী ৩১ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করেন। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত  Master Educator Mrs. Sharon Springer (USA) এবং  Ms. Jovina Choo, OLY (Singapore)।  Mrs. Sharon Springer বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের  Head of Education Programme এবং  Ms. Jovina Choo, OLY স্পেশাল অলিম্পিকের এশিয়া-পেসিফিক রিজিয়নের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

উক্ত কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের “ ÒSelf Discovery” এর উপর অর্থাৎ  ‘Strength & Values’, ‘Interest & Skills’, ‘Passion & Impact’ এবং ‘Purpose & Planning’ শীর্ষক বিষয়ে চারটি সেশন আয়োজিত হয়েছে যা থেকে ক্রীড়াবিদগণ তাদের নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগসহ ইত্যাদি বিষয়ে আত্ম উপলব্ধি করতে পারেন যা তাদের ভবিষ্যত পরিকল্পনা করতে সাহায্য করবে। কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের CV/Resume & Cover Letter সহ অন্যান্য নথিপত্র তৈরীর কার্যকরী কৌশল এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় উক্ত কর্মশালার সার্টিফিকেট বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিওএ’র সহ সভাপতি মেজর জেনারেল (অব:) ড. মো: নাঈম আশফাক চৌধুরী। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি,  Athlete365 Team এবং  Master Educator Dr. Sharon Springer এবং  Ms. Jovina Choo সহ কর্মশালা আয়োজনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন এবং ক্রীড়াবিদদেরকে এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের  Post Career তৈরীর জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, বিওএ’র সদস্য জনাব হাসানুজ্জামান খান বাবলু, কর্নেল ওয়াইস হুদা (অবঃ), এ্যাথলেট কমিশনের চেয়ারপারসন মিসেস ফারহাদ জেসমিন লিটি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।