October 24, 2026, 2:26 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো হিমালয়ের দেশ নেপাল নেপালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দুইদিন ব্যাপি “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”।

Reporter Name

সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো হিমালয়ের দেশ নেপাল
নেপালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দুইদিন ব্যাপি “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”।
দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ঢাকায় আয়োজিত দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় ২৭টি গোল্ড, ১৪টি সিলভার ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হিমালয়ের দেশ নেপাল।
রানার্স আপ ভারত পেয়েছে ১৭টি গোল্ড, ১৬টি সিলভার ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ৫০টি পদক।
আর তৃতীয় স্থান অধিকারী স্বাগতিক বাংলাদেশ পেয়েছে ১২টি গোল্ড, ১৫টি সিলভার ও ৩৪টি ব্রোঞ্জসহ মোট ৬১টি পদক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাজকল্যাণ অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন,এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মোছা: আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা।
আরো উপস্থিত ছিলেন নেপালের কারাতে ফেডারেশনের সভাপতি যুবরাজ লামা, ভুটানের কারাতে ফেডারেশনের সভাপতি জওয়া লাম এবং পাকিস্থান কারাতে ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো: শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।