October 24, 2026, 2:44 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুস্থ্য সংস্কৃতি বিকাশে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। _————সংস্কৃতি মন্ত্রী

Reporter Name

সুস্থ্য সংস্কৃতি বিকাশে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।
_————সংস্কৃতি মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ( রবিবার) খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংস্কৃতিজনদের সংগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী দেশীয় সুস্থ্য সংস্কৃতি বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরতে গিয়ে বলেন,শহীদ জিয়াই বিদেশের সংগে সংস্কৃতি বিনিময়ের সূচনা করেন এবং এলক্ষ্যে তিনিই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চালু করেন।
তিনি গান,নৃত্য, চিত্রাংকণ,কবিতা আবৃত্তিসহ শিল্পকলার সকল ক্ষেত্রে শিশুদের অন্তর্ভুক্ত করার ব্যপারে সচেষ্ট হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
পরে তিনি খুলনা শিল্পকলা একাডেমি, জাসাস খুলনা মহানগরী শাখা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা উপভোগ করেন।
খুলনা জেলাপ্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, খুলনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রী অনুরুপ এক কর্মসূচিতে আজ ( রবিবার) বিকালে খুলনা নাট্য নিকেতন পরিদর্শন করেন এবং তাদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।