মাস্টার শামীম: স্মৃতির খোঁজে ফিরে এসে পেলেন কেবলই বিস্মৃতি!!!
Reporter Name
Update Time :
Sunday, August 16, 2026
/
মাস্টার শামীম: স্মৃতির খোঁজে ফিরে এসে পেলেন কেবলই বিস্মৃতি!!!
মাস্টার শামীম—আশির দশকের বিপুল জনপ্রিয় শিশুশিল্পী। ছোটবেলায় তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে শিশুশিল্পীর পরিচয় পেরিয়ে নায়ক হিসেবেও আশিক প্রিয়া ও জানের বাজী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এরপর কেটে গেছে প্রায় তিন দশক। সুদূর আমেরিকায় দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন মাস্টার শামীম। ফিরে এসেছিলেন তাঁর শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতিগুলোকে একটু ছুঁয়ে দেখতে। সেই টানেই গিয়েছিলেন এফডিসিতে—যেখানে তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর অনেকটা জুড়ে রয়েছে সিনেমার গল্প।
ছোটবেলায় সিনেমায় যাঁদের ‘মা’, “বড় মা” কিংবা ‘বাবা’ বলে অভিনয় করেছিলেন, তাঁদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল শামীমের। একবারের জন্য হলেও প্রিয় সেই মানুষগুলোর মুখোমুখি হতে চেয়েছিলেন তিনি। কিন্তু হয়তো তিনি জানতেন না—সময়ের স্রোত অনেক কিছুই বদলে দেয়, অনেক স্মৃতিকেই মুছে দেয় বিস্মৃতির আড়ালে।
যাঁদের আপনজন ভেবে একসময় পর্দায় অভিনয় করেছিলেন, তাঁদের অনেকেই যে তাঁকে আর মনে রাখেননি—এ বাস্তবতা শামীমের জন্য ছিল ভীষণ কষ্টের। দেখা করার ইচ্ছা থাকলেও যেন কারও হাতে তাঁর জন্য সময় নেই।
এফডিসি থেকে তাই অনেকটা আবেগ, অভিমান আর মনখারাপ নিয়েই ফিরে যেতে হয়েছে একসময়ের জনপ্রিয় এই শিশুশিল্পীকে। দীর্ঘদিন পর দেশে ফিরে পুরোনো স্মৃতির খোঁজে এসে যে বেদনা তিনি সঙ্গে করে আমেরিকায় ফিরে গেলেন, সেই না-বলা কষ্টই BUSHRA CHANNEL-এর সঙ্গে শেয়ার করেছেন মাস্টার শামীম।