October 24, 2026, 2:25 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা আয়োজিত দেশনেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল “

Reporter Name

বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে
“ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় l বিশিষ্ট সংগীত বিশেষজ্ঞ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বরিশাল জেলার আহবায়ক – মীর সাব্বির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন , শিল্প সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ। তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন – জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব – সাজেদুর রহমান মুনিম , অভিনেতা -সিরাজুম মুনির টিটু, সাংস্কৃতিক সংগঠক -জান্নাতুন নেসা নয়ন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নৃত্য বিষয়ক সম্পাদিকা – রোকসানা আখতার রিনি , সংগীতশিল্পী -সজীব আহমেদ, রফিকুল ইসলাম , জাকির হোসেন সবুজ , নৃত্যশিল্পী – মুনা , সাংস্কৃতিক সংগঠক -ইব্রাহিম মুন্না, সংগীতশিল্পী – রিমি সাব্বির, সংগীতশিল্পী এইচ এম জুয়েল সহ শিল্প সাহিত্য সংস্কৃতি ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে – সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি সমাজের সংকটময় সময়ে মানবিক কার্যক্রমেও সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুরুতেই স্বাধীনতার ঘোষক মহরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মহরুমা বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় l