October 24, 2026, 2:38 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গানের ফেরিওয়ালা ওমর ফারুক

Reporter Name

 

প্রতিভাবান সঙ্গীতশিল্পী ওমর ফারুক বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের একজন নিয়মিত সংগীতশিল্পী। ১৯৭৬ সালের ৫ই নভেম্বর মাদারীপুর জেলার শিবচর উপজেলার গূয়াতলা গ্রামের নিভৃত পল্লীতে মাতা সায়েরা বেগমের কোল আলোকিত করে জন্মগ্রহণ করে এই গুণী শিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ থাকলেও তা বাস্তবে প্রকাশ পাওয়ার সুযোগ পায় ১৯৯০ সালে পীরজাদা মান্নান ব্যাপারীর হাত ধরে। পরবর্তীতে শিবচর শিল্পকলা একাডেমীর ওস্তাদ শিবশঙ্কর স্যারের কাছে সংগীতের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৯৫ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন। পাশাপাশি সংগীত শিক্ষায় অনুরাগী হয়ে ভর্তি হন মতিঝিল শাখার বুলবুল ললিতকলা একাডেমিতে এবং সম্পন্ন করেন নজরুল সংগীত বিষয়ে চার বছরের কোর্স।
কোর্স চলাকালীন সময়ে জাতীয় শিক্ষা সপ্তাহসহ বহু সরকারি বেসরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন এবং প্রশংসিত করেন স্ব স্ব প্রতিষ্ঠান সহ নিজেকে। শিক্ষাগুরু হিসেবে যাদের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ওস্তাদ রঞ্জিত মন্ডল (কলকাতা), ওস্তাদ সুব্রত বিশ্বাস শ্যামল উল্লেখযোগ্য।
বাংলাদেশ টেলিভিশন এবং বেতার ছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে একক এবং দ্বৈত সংগীত পরিবেশন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এশিয়ান টেলিভিশন, এস এ টেলিভিশন, মাই টিভি, বাংলা টিভি, জাগরণী টিভি উল্লেখযোগ্য। এছাড়াও অসংখ্য ইউটিউব চ্যানেলে শতাধিক মৌলিক গান রয়েছে এই গুণী শিল্পীর।

বহুবার দেশ-বিদেশে সফল প্রোগ্রাম আয়োজন এবং শিল্পী হিসেবে পারফর্ম করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। অডিও এবং সিডির সোনালী যুগে তার জনপ্রিয় কয়েকটি সংগীত অ্যালবাম রয়েছে বাজারে। ও সাথী ফিরে এসো, বন্ধু আমার রসিয়া, প্রথম প্রেম উল্লেখযোগ্য।

অতি সম্প্রতি কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিত দাশগুপ্ত (K-2) এর রোমান্টিক এবং একশন বাংলা সিনেমা ঘায়েল এ জনপ্রিয় সংগীত শিল্পী মধুমিতা ঘোষ এর সাথে দ্বৈত কন্ঠে রোমান্টিক মৌলিক গান করে সারা ফেলে দিয়েছেন সিনেমা পাড়ায়। সম্পূর্ণ গানটিকে চিত্রায়ন করা হয় দার্জিলিং এর বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে। রোমান্টিক এবং একশন নির্ভর এই ছবিটি শুভ মুক্তির অপেক্ষায়।

গুণী এই শিল্পীর সাথে একান্ত কথোপকথনে জানায়, বাংলাদেশের চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ পেলে সংগীত প্রেমী শ্রোতাদের ভালো এবং ব্যতিক্রম কিছু গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করতে পারব ইনশাল্লাহ।

প্রতিভাবান এই শিল্পী জানায় সংগীতের প্রতি গভীর অনুরাগের কারণে মনের অজান্তেই শতাধিক হিন্দি এবং বাংলা গান রচনা করেছেন এবং সেই গানগুলো সুর দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু হিন্দি এবং মৌলিক গান তার নিজস্ব ইউটিউব চ্যানেল এ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও বেশ কিছু গান বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন। জনপ্রিয় সংগীত শিল্পী সালমা, মুনিয়া মুন, এসকে সানু, আব্দুল্লাহ খান, বিথিয়া বিথী,জান্নাত লাবণ্য, শায়লা বাসরী, সামান্থা শাহীন উল্লেখযোগ্য।

প্রতিভাবান এই গুণী শিল্পী মোঃ ওমর ফারুক বলেন বাংলাদেশের বর্তমান সংগীতে একঘেয়েমি চলছে। এর পরিবর্তন দরকার। ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা নতুন কাউকে তৈরি করার চেষ্টা করছে না। আমার মতে তারা যদি নতুনদের সুযোগ করে দেয় তাহলে সঙ্গীতাঙ্গনে অনেক সম্ভাবনাময় শিল্পী তৈরি হবে বলে আমার বিশ্বাস।

পরিশেষে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে সংগীতশিল্পী ওমর ফারুক বলেন শ্রোতাদের ভালোবাসা এবং সম্মানের কারণে সংগীতের এই দীর্ঘ পথচলা। সুরের এই আঙিনায় সবাইকে স্বাগতম।