‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনের মিলনায়তন–১-এ একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ–এর চেয়ারম্যান জাকির আহমেদ খান। বক্তব্য রাখেন পিকেএসএফ–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মহাব্যবস্থাপক মোঃ মেছবাহুর রহমান। এরপর নির্ধারিত বিষয়ের ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফ–এর বিভিন্ন পর্যায়ের নারী কর্মকর্তাবৃন্দ। ব্যবস্থাপক মাহমুদা মোরশেদ দিবসটির মূল প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন। ব্যবস্থাপক জেসমিন আরা ‘নারীর কর্ম পরিবেশ’ এবং উপ–ব্যবস্থাপক আনিকা জামান তাসনীম ‘দরিদ্র নারী ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা’ বিষয়ে দুটি উপস্থাপনা প্রদান করেন।
পিকেএসএফ–এর ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে পিকেএসএফ–এর বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান নারী ও কন্যার অধিকার সুরক্ষায় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।