April 22, 2026, 8:46 pm
শিরোনাম:
১২ বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হলো মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন কার্যক্রম শুরু রেমিট্যান্স আহরণে সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়ে “টপ টেন রেমিটেন্স নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘আমরা নারী’ ও ‘গুলশান ক্লিনিক লিমিটেড’ -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও সচেতনতার মাধ্যমে টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্তি

দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল ‘পরম্পরা’

Reporter Name

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে
শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল
প্ল্যাাটফর্মে।
এই সাপ্তাহের গল্প: নিজের বিয়ের আসর থেকে পালিয়ে মেঘা কেন রাশা-নাহিয়ানের বিয়ের আসরে?
টানটান উত্তেজনা আর একের পর এক নাটকীয় মোড় নিয়ে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’
এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘অনেক প্রজন্মের একটাই বন্ধন’ এই ট্যাগলাইন নিয়ে শুরু হওয়া
ধারাবাহিকটির গল্পে এসেছে এক নতুন মোড়, যা দর্শকদের মাঝে কৌতূহল ও উত্তেজনার বাড়িয়ে দিয়েছে।
গল্পের কেন্দ্রবিন্দুতে এখন মেঘা। সবার চোখে যা হওয়ার কথা ছিল মেঘা ও রাজীবের জমকালো বিয়ে, তা
মুহূর্তে বদলে গেল এক নাটকীয় ঘটনায়। নিজের বিয়ের আসর থেকে মেঘার হঠাৎ পালিয়ে যাওয়া এবং
অপ্রত্যাশিতভাবে রাশা ও নাহিয়ানের বিয়ের আসরে গিয়ে হাজির হয়ে পুরো পরিবারসহ দর্শকদেরও স্তম্ভিত
করে দিয়েছে। কিন্তু কেন মেঘার এই সিদ্ধান্ত? বিয়ের লাল বেনারসিতে মেঘা যখন নিজের জীবনের নতুন
অধ্যায় শুরু করার কথা, তখন কোন সত্যের মুখোমুখি হয়ে সে এই সাহসী সিদ্ধান্ত নিল? মেঘা কি তবে নিজের
ভালোবাসা বাঁচাতে এই সিদ্ধান্ত নিলো? নাকি রাজীবের কোনো গোপন রহস্য তাকে তাড়িয়ে নিয়ে গেল রাশানাহিয়ানের বিয়েতে? মেঘার এই উপস্থিতি কি রাশা ও নাহিয়ানের জীবনের সমীকরণ বদলে দেবে? পারিবারিক
বন্ধন, ভালোবাসা আর সম্মানের লড়াইয়ে মেঘার এই লড়াই আগামী পর্বগুলোতে কোন নতুন রহস্যের জট
খোলে, তা দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।
পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত।
আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার,
শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা,
শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির
লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।