April 19, 2026, 3:20 pm
শিরোনাম:
উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও সচেতনতার মাধ্যমে টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্তি ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নউিইর্য়কস্থ বাংলাদশে কনস্যুলটে জনোরলে-এ মহান স্বাধীনতা ও জাতীয় দবিস রাজধানীতে অনুষ্ঠিত হলো থাইল্যান্ড বাংলাদেশ এডুকেশন সামিট ২০২৬ জ্বালানি সাশ্রয়,যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই”

ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI) একটি ব্যতিক্রমধর্মী সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

“উদ্যোক্তা ও সঞ্চয়: একটি ক্রমবর্ধমান আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের পথ” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় SDI-এর ইন্টিগ্রেটেড রিসোর্স সেন্টার (IRC), সুতিপাড়া, ধামরাই-এ।

কর্মশালায় ধামরাই, মানিকগঞ্জ ও সাভার অঞ্চলের বিভিন্ন পেশা ও পটভূমির উদীয়মান তৃণমূল উদ্যোক্তা ও সঞ্চয়ী সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যবসার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে কীভাবে একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা যায়—এই বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, চেয়ারম্যান, SDI। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপা মোনালিসা, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং দেওয়ান কৌশিক আহমেদ, অফিসার ইনচার্জ, গোলড়া হাইওয়ে থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDI-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

কর্মশালাটি পরিকল্পিতভাবে দুইটি প্রধান অংশে পরিচালিত হয়। প্রথম অংশে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব, ব্যবসা শুরু করার চ্যালেঞ্জ, সফল উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প এবং উদ্যোক্তা জীবনের পরিবর্তন নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

দ্বিতীয় অংশে সঞ্চয়ের গুরুত্ব, নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলা এবং সেই সঞ্চয়কে ব্যবসা সম্প্রসারণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও পারিবারিক নিরাপত্তায় কাজে লাগানোর বিষয়গুলো বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করা হয়। পুরো আয়োজনটি এমনভাবে সাজানো হয় যাতে উদ্যোক্তারা বুঝতে পারেন ব্যবসা ও সঞ্চয় একসাথে পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন সম্ভব।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। উদ্যোক্তা আবুল করিম বলেন, “উদ্যোক্তাদের সফলতার মূলেই হলো সঞ্চয় সৃষ্টি। উদ্যোক্তা যদি তার ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারে, তাহলে সফলতা নিশ্চিত।”

কাওয়ালিপাড়া শাখার এক উদ্যোক্তা জানান, “ব্যবসা সফল করতে সাহস, ঝুঁকি নির্ধারণ এবং দক্ষতা অর্জন জরুরি। SDI-এর সহযোগিতায় আমি আমার ব্যবসা সম্প্রসারণ করতে পেরেছি এবং এখন আমার পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।”
বিশেষ অতিথি রিপা মোনালিসা বলেন, “উদ্যোক্তা তৈরি এবং সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দেওয়ান কৌশিক আহমেদ বলেন, “সঞ্চয় বৃদ্ধি উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে পারে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “প্রত্যেক উদ্যোক্তাকে ঝুঁকি মোকাবিলায় সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় অপরিহার্য।”

SDI-এর সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) তার বক্তব্যে সফল ব্যবসার পাঁচটি মূল উপাদান—পণ্য, মূল্য, স্থান, প্রচার ও মানুষ—এই বিষয়গুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে SDI-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, “উদ্যোক্তাদের ব্যবসার রিসোর্স ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিতে হবে। ব্যবসা আয় তৈরি করে, আর সঞ্চয় সেই আয়কে নিরাপদ ভবিষ্যতে রূপান্তরিত করে।”

আয়োজকদের মতে, তৃণমূল উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।