October 23, 2026, 7:12 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বিনির্মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো

Reporter Name

 

এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ “ক্লাস্টার ইন্টেলিজেন্সের জন্য এআই – কম্পিউটারকে আরও দ্রুত, সস্তা এবং নির্ভরযোগ্য করে তোলা” প্রতিপাদ্যকে ভিত্তি করে আয়োজন করেছে ‘এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬’। আজ ২৫ জুলাই  ২০২৬ ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে  এ হ্যাকাথনের আয়োজন করা হয়।  বাস্তব বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বুদ্ধিদীপ্ত সমাধান উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে এই হ্যাকাথনটি উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে। ‘ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্স’-এর অর্থায়নে এবং ‘সিএসই এআই সেন্টার’-এর নেতৃত্বে এই ইভেন্টটি পরিচালিত হয়। এতে সহায়তা প্রদান করছে ড্যাফোডিল এআই ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাব এবং ডিআইইউ (DIU)-এর এআর/ভিআর (AR/VR) ও গেম ডেভেলপমেন্ট ল্যাব। প্রতিযোগিতার প্রথম ধাপে ১০৮টি দল অংশ নিয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ের ‘অন-সাইট’ হ্যাকাথনের জন্য ৬৫টি দলকে নির্বাচিত করা হয়েছে। মেন্টরশিপ, প্রকল্প উন্নয়ন, লাইভ প্রোটোটাইপিং এবং চূড়ান্ত উপস্থাপনার মধ্য দিয়ে এই হ্যাকাথন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ রূপায়ণে শিক্ষা, সৃজনশীলতা ও প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটেছে।

সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন আইসিটি ডিভিশনের সচিব জনাব মামুনুর রশিদ ভূইয়া ও বিশেষ অতিথি এবং প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই-এর সিইও মি. উজ্জ্বল রায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, বিশ্ববিদ্যালযের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, প্রোগ্রামের কো- চেয়ার ড. ফারনাজ নরিন নূর ও সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ও অমিত চক্রবর্তী।

এই হ্যাকাথনের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও অ্যালামনাইদের একত্রিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি একটি ৪৮ ঘণ্টার ইনটেনসিভ হ্যাকাথন, যেখানে নির্বাচিত দলগুলো তাদের এআই  প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করে।   এই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে শ্যাডো ফরজ্ দল । দলের সদস্যরা হলেন, আবদুল্লাহ রুবাব, মোঃ তানভীর হাসান ও সৌরভ কুমার। প্রথম রানার আপ হয় হ্যালো পারপাল দল। দলের সদস্যরা হলেন মোঃ রেদোয়ান আহমেদ, স্রায়া প্রামানিক ও মুনীন্দ্রনাথ দুর্ঝয় সাহা। দ্বিতীয়  রানার আপ হয় এক্সটোকেনেডধল। আর দলের সদস্য রা হলেন, কাজী ফেরদৌস জাহান ইয়ডারিন, মোঃ মাসরুর কবির ও কাজী সাজিদুল ইসলাম সবুজ।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬ এ চ্যাম্পিয়ন  রানার আপ দলের সদস্যদের সাথে প্রধান অতিথি আইসিটি ডিভিশনের সচিব মামুনুর রশিদ ভূইয়া ও বিশেষ অতিথি ও প্রধান বিচারক ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই-এর সিইও মি. উজ্জ্বল রায়এবং  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মাসুম ইকবালসহ ান্যান্য অতিথিবৃন্দ।