October 23, 2026, 6:59 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সমতা বিষয়ক আলোচনা সভা আইন ও সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ

Reporter Name

 

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ইউএন উইমেন বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে ‘‘ CDGS-UN Women পলিসি ডায়লগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
‎
‎ সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা Achieving Gender Equality before The Law in Bangladesh শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অদিতি সবুর ধন্যবাদ জ্ঞাপন করেন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইনজীবী মাসুদা রেহেনা বেগম এবং উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার প্যানেল আলোচনায় অংশ নেন। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলিমা জাইম এবং ফারহানা আলী শুচি অনুষ্ঠান সঞ্চালন করেন।
‎
‎ উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল বলেন, জেন্ডার সমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে আইন প্রণয়নের পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গবেষণাভিত্তিক পলিসি পেপার তৈরির মাধ্যমে বাস্তব নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের জ্ঞান ও গবেষণাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।