May 12, 2026, 5:12 pm

৪ থেকে ৬ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী কানাডা টরেন্টোতে ফোবানার ৪০ তম বর্ষপূ

Reporter Name

বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে  আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ফাউন্ডেশন। সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী ও স্বনামধন্য শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। শুধু অনুষ্ঠান নয়  বাংলাদেশী প্রবাসীদের সকল সমস্যায় ফোবানার অবদান অনস্বীকার্য।  এরই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।
গত ৬ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য  এবং বাংলাদেশ সোসাইটি এসসি এর সভাপতি – আবু জুবায়ের দারা এবং এটিএন  এমসিএল  এর সিইও – সাজেদুর রহমান মুনিম সহ  বাংলাদেশী শিল্পী কলাকুশলী এবং উদ্যোক্তাদের নিয়ে এক    প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়।
ফোবানার এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী – জুয়েল আইচ, তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া একজন অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীকেও ফোবানার পক্ষ থেকে আজীবন সন্মাননা প্রদান করা হবে।  আয়োজনে আরো অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, হাসান, সুলতানা চৌধুরী, শাহানাজ বেলী, পিন্টু ঘোষ, এস আই সুমন, লিজা, ঝিলিক, পপি।  চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, উপস্থাপক ও অভিনয়শিল্পী শফিউল আলম বাবু,  চিত্রনায়িকা রাহা তানহা খান, নাট্যপরিচালক সোহেল আরমান, নাজমুল খান, নৃত্যশিল্পী- সোহেল, রিনি, শখ, চাঁদনী, বাদশা, ফ্যাশন কোরিওগ্রাফার- লুনা, মডেল- লিন্ডা, রাতুল, ত্রিনা।  সংবাদ সম্মেলনে বাপ্পা মজুমদার ছাড়া প্রায় সকল শিল্পী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী – বাবু নিতাই রায় চৌধুরী ,  বিশেষ অতিথি  সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান l
ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা  এবং বিশ্বখ্যাত জাদু শিল্পী – জুয়েল আইচ  বলেন – ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকুশলী, উদ্যোক্তা, গণমাধ্যম  এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন। এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।  বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব ও জাসাসের যুগ্ম আহ্বায়ক- মোঃ রফিকুল ইসলাম বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক- রোকসানা আখতার রিনি  , অভিনেতা – নাজমুল খান ,  জাদু শিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ্ এই মিলনমেলায় অনুষ্ঠানকে সফল করতে সহায়তা করেছে।              ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল। সংবাদপত্র পার্টনার দৈনিক আজকাল এবং  মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
ফোবানার আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করবেন ফোবানা ফাউন্ডেশনের চিফ পেট্রোন শাহনেওয়াজ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ, অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গোল্ডেন এজ, প্লাটিনাম স্পন্সর আজকাল