October 23, 2026, 7:37 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৮ লেখক শিল্পীকে রয়েল সাহিত্য সম্মাননা প্রদান

Reporter Name

রয়েল পাবলিকেশন্স-এর বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন লেখক ও দুজন প্রচ্ছদ শিল্পীসহ ১৮ জনকে সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন)বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠানটি সেরা পাণ্ডুলিপি পুরস্কার ও প্রচ্ছদ শিল্পে অবদান রাখায় এ সম্মাননা দেওয়া দেন।

প্রকাশক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জলছবি সম্পাদক ও বিশিষ্ট শিশু-সাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশন সভাপতি ড. এম. এ. সোবহান।

অনুষ্ঠানে রয়েল সাহিত্য অ্যাওয়ার্ড অর্জন করেন . ডা. অরূপরতন চৌধুরী, জামশেদ ওয়াজেদ ও খান আখতার হোসেন।

এছাড়াও গ্রন্থ বিচারে সাহিত্য সম্মাননা ২০২৬ প্রাপ্তরা হলেন- ছোটগল্পে ডা. সাবরিনা হুসেন মিষ্টি, এস. আফরোজ, হোসাইন মোহাম্মদ ইমরান, সিফাত নুসরাত (থ্রিলার), উম্মে কুলসুম ঝুমু, আলি ইসলাম মুমেন (উপন্যাস), জসিম গাজী, শেখ নুরুজ্জামান রনি, মো. মুজাহিদুল ইসলাম (কবিতা), মো. আল আমীন, সাইয়্যেদ শাহ্ নূরে আরিফ, তৌয়েবুর রহমান, জেবি জাহাঙ্গীর হোসেন, শেখ শাদ, অনিক কুমার সরকার, এম. রাজু, ঋদ্ধি মালিনী, রোকেয়া বেগম, ফারহান শিব্বির (প্রচ্ছদ শিল্পী) ও ফাইজা ইসলাম।

অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন কথা সাহিত্যিক মনজু খন্দকার, মেঠো কবি মফিদুল ইসলাম, কথাশিল্পী নুর উদ্দিন শেখ, কথা সাহিত্যিক শামীম আহমেদ সৃজন, কবি কবির হুমায়ুন, কবি সেলিনা আহাম্মেদ ডোডন, কবি আবু তালেব প্রমুখ।