October 24, 2026, 2:25 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলমাকান্দায় গোখাদ্য ও বীজধান বিতরণ

Reporter Name

কলমাকান্দায় গোখাদ্য ও বীজধান বিতরণ

বন্যাপরবর্তী সংকট মোকাবিলায় নেত্রকোনার হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রাকৃতিক কৃষক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের জোট প্রাকৃতিক কৃষক সমাজ। সংগঠনের ত্রাণ সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী হাসান মাহাদী জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো চাষীদের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত গোখাদ্য ও বীজ বিতরণ শুরু হয়েছে।

২৫ জুলাই ২০২৬ কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর বাজারে বড় হাওড়ের ৩০ জন কৃষকের মাঝে গোখাদ্য ও বীজধান হস্তান্তর করা হয়।

উপজেলার বাঘসাত্রা, গয়পুর, পুঠিকা, রানাগাঁও, চৌহাট্রা, বিশারা, উদয়পুর, পরিলকুর ও বড়খাপন গ্রামের ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষক পরিবারকে ৫ কেজি মোটা লবণ, ৫ কেজি নালি গুড়, ১৮ কেজি গমের চিকন ভুষি, ১৭ ধরনের ফসলের ভুষি ও খোসা সমন্বয়ে তৈরি ৫ কেজি মিশ্র ভুষি এবং পরিবহন খরচ ১০০ টাকা দেওয়া হয়। পাশাপাশি গভীর পানির চামারা এবং অল্প পানির বোরণ, দুলাই ও সুগন্ধি তুলসীমালা জাতের দেশি বীজধান কৃষকদের প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হয়।

মাঠ পর্যায়ে সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রত্যক্ষ পরিচালনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
হাসান মাহাদী জানান, নেত্রকোনার হাওড় অঞ্চল ছাড়াও চট্টগ্রাম এবং মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলাসহ দেশের অন্যান্য বন্যাকবলিত প্রান্তিক এলাকায় পর্যায়ক্রমে এ সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হবে।

বার্তা প্রেরক:
হাসান মাহাদী
সমন্বয়কারী, ত্রাণ সহায়তা কার্যক্রম
প্রাকৃতিক কৃষক সমাজ