October 23, 2026, 7:37 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবি’র ২ শিক্ষার্থীর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও ১১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

Reporter Name

 

২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ২জন মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন। এছাড়া, ২০২৩-২০২৪ সালের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১জন শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘সুরের ধ্রুবতারা: সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম’ শীর্ষক স্মারক বক্তৃতা’ প্রদান করেন দি ডেইলি স্টার-এর চিফ কালচার ইনিশিয়েটিভস্ ও ‘জেমস অব নজরুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের সংগীত জগতের উন্নয়ন ও বিকাশে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বর্ণপদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিল্পী ফিরোজা বেগমের গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, নূরেজান্নাত আফরিস ও অর্পিতা দে।

ফিরোজা বেগম স্মৃতি বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মন্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি।