October 24, 2026, 2:25 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্কোয়াশ কোর্টে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী স্কোয়াশ টেকনিক্যাল কোর্স ফর কোচেস (লেভেল-১)।

Reporter Name

টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোর্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ পর্ব সম্পন্ন হয়। অলিম্পিক সলিডারিটি কর্মসূচির আওতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফেডারেশন এই কোর্সটির আয়োজন করে।আন্তর্জাতিক স্কোয়াশ কোচ ও কোর্স টিউটর ইরানের মহসিন জাভেদের অধীনে ১৯ জন কোচ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবদুল্লাহ আল জহির স্বপন। প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন । এসময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য প্রফেসর তানিম হোসেন, কোর্সের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি।

আয়োজক ও সংশ্লিষ্টদের মতে, এই লেভেল-১ কোর্সে উত্তীর্ণ কোচদের দ্বারা তৃণমূল পর্যায় থেকে নতুন ও আন্তর্জাতিক মানের স্কোয়াশ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।