October 23, 2026, 6:58 pm
শিরোনাম:
যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন COP31 সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশে আলফা স্টোর চালু করেছে অনার দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ। তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ বেতার এর সাবেক আলোক চিত্র শিল্পী ফটো সাংবাদিক লুৎফর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝংকার ললিতা কলা একাডেমীর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে Inspire Bangladesh Foundation-এর অভিষেক নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

Reporter Name

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে Inspire Bangladesh Foundation-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র-এ।
অরাজনৈতিক ও অলাভজনক এই সামাজিক সংগঠনটি কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। ২০২৬ সালে সরকারি নিবন্ধন লাভের পর Foundation তার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Sharmind Neelormi, Professor, Department of Economics, Jahangirnagar University।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Mohammed Ali, Director, Publishing, Printing & Distribution Division, Bangladesh Open University; Nahid Salma Kochie, Former Headmistress, Dhanmondi Government Boys’ High School, Dhaka; এবং Mohammed Ashraful, Batting Coach & Former Captain, Bangladesh Cricket Team।
অনুষ্ঠানে Foundation-এর লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী বিতরণ করা হবে।
Foundation-এর সহ-সভাপতি মাহমুদা আকতার মুকুল বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই Inspire Bangladesh Foundation-এর পথচলা। একটি সুন্দর সমাজ গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানবিক দায়িত্ব পালন করা প্রয়োজন।”
Foundation-এর সভাপতি শিরিন আকতার বলেন,
“People Before Position—এটি শুধু আমাদের স্লোগান নয়, এটি আমাদের কাজের দর্শন। পদ বা পরিচয়ের আগে আমরা মানুষের মর্যাদা, প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিতে চাই।”
Inspire Bangladesh Foundation
People Before Position
Together for Humanity, Together for Change